জাতীয় বিশ্ববিদ্যালয়

স্নাতক ১ম বর্ষে ভর্তির ২য় রিলিজ স্লিপের তালিকা প্রকাশ শনিবার

আপডেট : ১০ এপ্রিল ২০১৫, ১৭:০৬


জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৪-২০১৫ শিক্ষাবর্ষে স্নাতক ১ম বর্ষে (সম্মান) ভর্তির ২য় রিলিজ স্লিপের তালিকা শনিবার প্রকাশ করা হবে। উক্ত ফল SMS এর মাধ্যমে বিকেল ৪টা থেকে যেকোন মোবাইল মেসেজ অপশনে গিয়ে- (NU<space>ATHN<space>Roll No. লিখে ১৬২২২ নম্বরে মেসেজ Send করলে ফল জানা যাবে এবং রাত ৯টায় ওয়েব সাইট (www.nu.edu.bd/admissions A_ev admissions.nu.edu.bd)  থেকে ফল পাওয়া যাবে।
উল্লেখ্য, ২য় রিলিজ স্লিপের ভর্তি কার্যক্রম শেষ হলে পরবর্তীতে আর কোন মেধা তালিকা প্রকাশ করা হবে না অর্থাৎ ২০১৪-২০১৫ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) ভর্তি কার্যক্রম সম্পন্ন হয়েছে বলে বিবেচিত হবে।
এ ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইট (www.nu.edu.bd/admissions) থেকে জানা যাবে।