মত পাল্টানোর ইঙ্গিত গেইলের

আপডেট : ০১ মার্চ ২০১৯, ২১:৫৮

আন্তর্জাতিক ক্রিকেটে অবসরের ঘোষণা থেকে সরে আসতে পারেন ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইল। ইংল্যান্ডে অনুষ্ঠেয় আসন্ন বিশ্বকাপের পর ওয়ানডে ক্রিকেট থেকে অবসর নেবেন বলে এর আগে ঘোষণা দিয়েছিলেন ক্যারিবীয় ওপেনার। তবে সে সিদ্ধান্ত থেকে সরে আসার ইঙ্গিত দিয়েছেন তিনি। ৩৯ বছর বয়সী গেইল বলেন,  ‘আমি শরীর নিয়ে কেবল কাজ শুরু করেছি এবং হতে পারে ক্রিস গেইলকে আমি আরো বেশি দিন দেখতে পারব। বিষয়গুলো দ্রুততার সঙ্গে পরিবর্তন হয়। আগামী দুই মাসে শরীরে আরো পরিবর্তন আসতে পারে, দেখা যাক কি হয়। শরীরের সঙ্গে সম্পর্ক কী? আমার বয়স চল্লিশের কাছাকাছি। তবে আমি অবসর না নিতে পারি কিনা? আমরা দেখব। আমরা বিষয়টি ধীরে ধীরে দেখব।’