আমার শাসনকার্যের মডেল মোদির চেয়ে ভালো: কেজরিওয়াল

আপডেট : ১০ এপ্রিল ২০১৫, ১৮:১৯


ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির চেয়ে তার শাসনকার্যের মডেল ভালো বলে দাবি করেছেন দিল্লীর মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। তিনি তার মডেলকে ‘জনগণকেন্দ্রিক’ অভিহিত করার পাশাপাশি মোদির শাসনব্যবস্থা দেশের বড়লোকদের ‘থাবা’ ঘিরে কেন্দ্রীভূত বলেও অভিযোগ করেছেন। খবর এনডিটিভির।
আম আদমি পার্টির (এএপি) অর্ন্তকোদলে নয়, তিনি শাসনকার্যের ওপর মনোযোগ দিচ্ছেন বলেন জানান কেজরিওয়াল। এএপি নেতা আশুতোষের লেখা একটি বইয়ের উদ্ধোধনী অনুষ্ঠানে গত বৃহস্পতিবার দিল্লীর মুখ্যমন্ত্রী আরো বলেন, ‘আমি এসব লড়াইয়ের উর্ধ্বে। আমি শাসন কার্যে মনোযোগ দিচ্ছি। আমি এখানে লড়াই করতে আসিনি।’ কেজরিওয়াল বলেন, ক্ষমতায় আসার পর তিনি বুঝতে পেরেছেন তার ‘আসল লড়াই’ হলো আমলাতন্ত্রের বিরুদ্ধে এবং তিনি বড় ধরনের ‘কাঠামোগত’ পরিবর্তনে প্রবেশের জন্য কাজ করছেন।