‘বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জল দৃষ্টান্ত’

আপডেট : ১০ এপ্রিল ২০১৫, ১৯:৫০
পানি সম্পদ প্রতিমন্ত্রী ও নরসিংদী জেলা আওয়ামী লীগের সভাপতি লে. কর্নেল (অব.) মোহাম্মদ নজরুল ইসলাম হিরু বলেছেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জল দৃষ্টান্ত। এখানে হিন্দু-মুসলমান-বৌদ্ধ-খ্রিস্টান ভেদাভেদ নেই। পূজা পার্বণ ঈদ আনন্দসহ সকল ধর্মীয় উৎসবে হিন্দু-মুসলমানরা একে অপরের কাঁধে কাঁধ মিলিয়ে সম্মিলিতভাবে এ সকল উৎসব পালন করে থাকে। 
শুক্রবার বিকেলে নরসিংদী পৌরসভা মিলনায়তনে শারদীয় দুর্গোৎসবসহ ২০১৪ এর বিজয়া পুনর্মিলনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 
নরসিংদী পৌরসভার আয়োজনে এবং পৌরসভার মেয়র আলহাজ্ব মো. কামরুজ্জামান কামরুলের সভাপতিত্বে অনুষ্ঠানে নরসিংদী জেলা প্রশাসক আবু হেনা মোরশেদ জামান, পুলিশ সুপার আমেনা বেগম (বিপিএম), সিভিল সার্জন ডা. পুতুল রায়, নরসিংদী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্দুল মতিন ভূইয়া বক্তব্য রাখেন।
অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ এর উপদেষ্টা ও ওয়াশিংটনে নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের সাবেক প্রেস মিনিস্টার, জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি স্বপন কুমার সাহা, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক জয়ন্ত কুমার দেব, ঢাকা মহানগর সার্বজনীন পূজা কমিটির সভাপতি জে এল ভৌমিক, ড্রীম হলিডে পার্ক-এর ব্যবস্থাপনা পরিচালক প্রবীর কুমার সাহা, অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরিণ সম্পদ বিভাগের যুগ্ম সচিব বিশ্বনাথ বণিক, সাবেক অধ্যক্ষ সুর্যকান্ত দাস, নরসিংদী জেলা পূজা উদযাপন পরিষদের উপদেষ্টা যথাক্রমে নীলরতন চক্রবর্তী, বিনোদ বিহারী সাহা, প্রফেসর নারায়ন সাহা, নরসিংদী জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি রঞ্জিত কুমার সাহা, সাধারণ সম্পাদক দীপক সাহা, নরসিংদী শহর পূজা কমিটির সভাপতি শ্যামল কুমার সাহা, সাধারণ সম্পাদক দিলীপ কুমার সাহা প্রমুখ বক্তব্য রাখেন। 
দ্বিতীয় পর্বে এক সাংস্কৃতিক অনুষ্ঠানে বাংলাদেশ বেতার ও টেলিভিশনের শিল্পীরা সংগীত পরিবেশন করেন। পরে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।