বার্সেলোনা কোপা দেল রে’র শিরোপা রক্ষার লড়াইয়ে বিপক্ষ হিসেবে পেল ভ্যালেন্সিয়াকে। ২৫ মে রিয়াল বেতিসের মাঠে অনুষ্ঠিত হবে ফাইনালটি।
গত বৃহস্পতিবার রিয়াল বেতিসকে ১-০ গোলে হারিয়ে কাতালান ক্লাবটির সঙ্গে ফাইনালে যোগ দেয় ভ্যালেন্সিয়া। দুই লেগ মিলিয়ে তাদের জয় ৩-২ গোলের। ১১ বছরের মধ্যে এটাই প্রথম কোনো ফাইনাল ভ্যালেন্সিয়ার জন্য।
