জিয়ানগরে সড়ক দুর্ঘটনায় নিহত ১

আপডেট : ১১ এপ্রিল ২০১৫, ১২:২০

পিরোজপুরের জিয়ানগর উপজেলায় সড়ক দুর্ঘটনায় এক ইজি বাইক আরোহী নিহত হয়েছেন। 

জানা গেছে, শনিবার সকাল আটটার দিকে উপজেলার পাড়েরহাটের টগড়া মোড়ে ইজিবাকের নিয়ন্ত্রন হারিয়ে উল্টে গেলে যাত্রী বাবুল হাওলাদার (৫৫) ঘটনাস্থলেই নিহত হয়েছেন। 

ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওনি) সরোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।