ঢাকায় টাইগারদের গণসংবর্ধনা আজ

আপডেট : ১১ এপ্রিল ২০১৫, ১২:৩৭


বিশ্বকাপে অসাধারণ পারফরম্যান্স করায় জাতীয় দলের ক্রিকেটারদের গণসংবর্ধনা দেয়া হবে। শনিবার দুপুরে রাজধানীর মানিক মিয়া এভিনিউতে এই সংবর্ধনা অনুষ্ঠান শুরু হওয়ার কথা রয়েছে।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে বিভিন্ন পেশাজীবী মানুষের পক্ষ থেকে টাইগারদের গণসংবর্ধনা দেয়া হবে।
অনুষ্ঠানের শুরুতে কনসার্টে দর্শকদের মাতাবে ব্যান্ড দল মাইলস, ওয়ারফেজ, অর্থহীন, ক্রিপটিক ফেইথ ও নেমেসিস।