জয়পুরহাটের পাঁচবিবি রেলস্টেশনে আমদানি নিষিদ্ধ বিপুল পরিমাণ ভারতীয় মালামালসহ পাঁচ চোরাকারবারীকে আটক করা হয়েছে। শনিবার ভোরে চোরাচালান বিরোধী টাস্ক ফোর্স এ অভিযান চালায়।
বিজিবি সূত্র জানায়, রাজশাহীগামী উত্তরা এক্সপ্রেস ট্রেনে করে একদল চোরাচালানী ভারতীয় অবৈধ মালামাল নিয়ে আসছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে ট্রেনে অভিযান চালায় টাস্ক ফোর্স। এ সময় বিপুল পরিমাণ বিভিন্ন প্রকারের মালামালসহ পাঁচ চোরাকারবারীকে আটক করা হয়। আমদানি নিষিদ্ধ ভারতীয় ২,৬৩৪টি উন্নতমানের শাড়ীসহ অন্যান্য মালামালের আনুমানিক মূল্য এক কোটি ১০ লক্ষ ৬৬ হাজার ৫০০ টাকা ।
