নওগাঁর রাণীনগরে ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত ও চারজন আহত হয়েছে। আহতদের উদ্ধার করে একজনকে রাণীনগর ও দুইজনকে আশঙ্কাজনক অবস্থায় নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শনিবার দুপুর আড়াইটার দিকে রাণীনগর-আবাদপুকুর সড়কের পুঠিয়া আজিজুর রহমান মেমোরিয়াল একাডেমির পূর্ব পার্শ্বে (পুঠিয়া ঈদগাঁর) এই দুর্ঘটনাটি ঘটে। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত ও চারজন গুরুত্বর আহত হয়।
নিহতরা হলেন- আত্রাই উপজেলার গোয়ালবাড়িয়া গ্রামের শহিদুল ইসলাম (৪৬), এবং নওগাঁ শহরের পার নওগাঁর ফারুক হোসেনের ছেলে সম্রাট হোসেন (৩৮) ও দেবনগর গ্রামের ইসমাইল হোসেনের ছেলে বিদ্যুৎ প্রাং (৩২)।
আহতরা হলেন, নওগাঁ শহরের পারনওগাঁ মহল্লার আতোয়ার রহমানের স্ত্রী নাজু বেগম (৩০), নাটোর জেলার সিংড়া উপজেলার কান্দিনগর গ্রামের মোহরত আলীর ছেলে রুহল আমিন(৩৫) এবং রাণীনগর উপজেলার সিংগারপাড়ার দুলাল হোসেনের ছেলে মহসিন আলী (২৬)।
স্থানীয়রা জানান, রাণীনগর উপজেলা থেকে আবাদপুকুরের দিকে চালকসহ ৬জন যাত্রী নিয়ে সিএনজি যাচ্ছিল। বিপরিত দিক থেকে একটি ট্রাক আসার সময় পুঠিয়া ঈদগাঁর সামনে ট্রাকটি সিএনজিতে চাপা দেয়। ঘটনায় সিএনজিটি দুমড়েমুচড়ে দিয়ে ঘটনাস্থলেই দুইজন নিহত হয়েছে।
এ ব্যাপারে রাণীনগর থানার ওসি আব্দুল্লাহ আল মাসউদ চৌধুরী জানান, ঘটনাস্থল থেকে লাশ দু’টি উদ্ধার করা হয়েছে এবং এলাকার করজগ্রাম থেকে পরিত্যক্ত অবস্থায় ট্রাকটি আটক করা হয়েছে। চালক পালিয়ে গেছে। এ ব্যাপারে একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
