গাইবান্ধা রেলস্টেশনের আউটার সিগন্যালের দক্ষিণে কলেজপাড়ার বেলতলা নামক এলাকায় শনিবার দুপুর আড়াইটার দিকে ট্রেনে কাটা পড়ে হিমেল রায়হান (১৫) নামে দশম শ্রেণির এক ছাত্র মারা গেছে। সদর উপজেলা মডেল স্কুল এন্ড কলেজের ছাত্র এবং শহরের কলেজ পাড়ার বাসিন্দা আবু রায়হানের ছেলে।
হিমেলের মামা রাশেদুল ইসলাম জানান, দুপুরে স্কুল থেকে ফিরে প্রাইভেট পড়ার কথা বলে হিমেল বাসা থেকে বের হয়। পরে লোকমুখে তার মৃত্যুর খবর শুনে ঘটনাস্থলে এসে তার মৃতদেহ দেখতে পাই।
গাইবান্ধা রেলস্টেশন ফাঁড়ির ইনচার্জ উপসহকারী পরিদর্শক (এএসআই) আনোয়ার হোসেন জানান, শান্তাহার থেকে ছেড়ে আসা দিনাজপুরগামী সেভেনআপ ট্রেনটি গাইবান্ধা রেলস্টেশনের দক্ষিণে ওই এলাকায় পৌঁছলে হিমেল তার নীচে লাফিয়ে পড়ে। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। এবিষয়ে ইউডি মামলা হয়েছে এবং লাশ উদ্ধারের কাজ চলছে। তবে কি কারণে সে আত্মহত্যা করলো। সে বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি।
