দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২

আপডেট : ১১ এপ্রিল ২০১৫, ১৮:৫৯
 
 
দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় ২ মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শনিবার দুপুর সাড়ে ১২ টায় উপজেলার কাউগাঁ মোড়ে তিন মোটরসাইকেল আরোহীকে সব্জী বোঝাই ট্রাক ধাক্কা দিলে ঘটনাস্থলেই মোটরসাইকেলের চালক সাজ্জাদ হোসেন (২৮) নিহত হন। আর দিনাজপুর মেডিকেল কলেজে চিকিত্সাধীন অবস্থায় মারা গেছেন মাজেদুর রহমান (৪৫)।
 
নিহত সাজ্জাদ চিরিরবন্দর উপজেলার কালীগঞ্জ গ্রামের আনসার আলীর ছেলে, মাজেদুর রহমান একই গ্রামের ওবায়দুর রহমানের ছেলে। অপর মোটরসাইকেল আরোহী মনসেদ আলীর (২২) অবস্থাও আশঙ্কাজনক।
 
কোতয়ালী পুলিশ ঘাতক ট্রাকটি আটক করলেও চালক ও হেলপার পালিয়ে যায়। এ ব্যাপারে কোতয়ালী থানায় ইউডি মামলা দায়ের করা হয়েছে।