ব্রাহ্মণবাড়িয়ায় শিশু মেধাবৃত্তি ও শিশুমেলা

আপডেট : ০১ মার্চ ২০১৯, ২২:০৩

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার চিনাইরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অনার্স কলেজ মাঠে বৃহস্পতিবার শিশু মেধাবৃত্তি ও শিশুমেলা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ছিলেন সাবেক সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর এমপি। চিনাইর শিশু মেধাবৃত্তি ফাউন্ডেশনের আয়োজনে ও এর সভাপতি শিক্ষাবিদ প্রফেসর ফাহিমা খাতুনের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. আতিকুল ইসলাম, জেলা প্রশাসক হায়াত উদ দৌলা খান, পুলিশ সুপার মো. আনোয়ার হোসেন খান।

এ বছর প্রায় সাড়ে ৩০০ শিক্ষার্থীকে ট্যালেন্টপুল, সাধারণসহ বিভিন্ন ক্যাটাগরিতে বৃত্তি প্রদান করা হয়।