আসুস ওয়্যারলেস রাউটার

আপডেট : ১২ এপ্রিল ২০১৫, ১৩:৩৭
 
গ্লোবাল ব্র্যান্ড বাজারে এনেছে আসুসের আরটি-এন-১২এইচপি মডেলের ৩-ইন-১ ওয়্যারলেস রাউটার। রাউটার ছাড়াও একে অ্যাকসেস পয়েন্ট ও রেঞ্জ এক্সটেন্ডার মোডেও ব্যবহার করা যায়। ডাটা গ্রহণ ও প্রদানে এতে রয়েছে মাল্টিপল ইনপুট ও আউটপুট প্রযুক্তির অ্যান্টেনা। রয়েছে শক্তিশালী অনলাইন মাল্টিটাস্ক, আউটপুট পাওয়ার এবং ওয়্যারলেস সিগন্যাল। মূল্য ৫,০০০ টাকা।