যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন ব্রাজিলের প্রেসিডেন্ট

আপডেট : ১২ এপ্রিল ২০১৫, ১৪:০৪
 
ব্রাজিলের প্রেসিডেন্ট দিলমা রুসেফ ৩০ জুন যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন। মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা শনিবার এক ঘোষণায় এই তথ্য জানান। গত ২০ বছরের মধ্যে ব্রাজিলের কোন নেতা এই প্রথম ওয়াশিংটন সফরে যাচ্ছেন। খবর: এএফপির।
 
যুক্তরাষ্ট্রের আড়িপাতা কেলেঙ্কারির কারণে দুই বছর আগে রুসেফ তার ওয়াশিংটন সফর বাতিল করেন। এরপর প্রথম তিনি এই সফরে যাচ্ছেন।
 
পানামা সিটিতে সামিট অব দ্য আমেরিকাসে যোগ দেয়ার ফাঁকে রুসেফের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠককালে ওবামা এই ঘোষণা দেন।
 
গত মাসে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন টেলিফোনে রুসেফকে যুক্তরাষ্ট্র সফরের আমন্ত্রণ জানান।
 
২০১৩ সালের অক্টোবর মাসে ব্রাজিলের এই বামপন্থী নেতার ওয়াশিংটন সফরের কথা ছিল।