চৌদ্দগ্রামে অজ্ঞাতনামা মহিলার খণ্ডিত লাশ উদ্ধার

আপডেট : ০১ মার্চ ২০১৯, ২২:০৫

কুমিল্লার চৌদ্দগ্রামে চল্লিশোর্ধ এক মহিলার খণ্ডিত লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নালঘর রাস্তার মাথা থেকে লাশটি উদ্ধার করা হয়। পুরনো কাপড় ও একটি জ্যাকেট পরিহিত লাশের পায়ের তালু, হাতের কব্জি এবং মাথার চুল দেখে লাশটি মহিলার বলে নিশ্চিত হয়েছেন মিয়াবাজার হাইওয়ে পুলিশ ফাঁড়ির এএসআই আবুল খায়ের।  মিয়াবাজার হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মঞ্জুরুল হক জানান, শুক্রবার ভোরে এএসআই আবুল খায়ের অজ্ঞাত পরিচয়হীন ছিন্ন-বিচ্ছিন্ন লাশটি উদ্ধার করে ফাঁড়িতে নিয়ে আসে।

উল্লেখ্য, এর আগে গত ২৭ ফেব্রুয়ারি বুধবার সকালে উপজেলা পরিষদের সামনের খাল থেকে মাথায় ও পায়ে আঘাতযুক্ত অটোচালক সোলেমানের লাশ উদ্ধার করে থানা পুলিশ।

সিঁদ কেটে মালামাল চুরি

চৌদ্দগ্রামে সিঁদ কেটে দেড় লাখ টাকা মূল্যের মালামাল চুরি করেছে সংঘবদ্ধ চোরচক্র। শুক্রবার ভোররাতে পৌরসভার পশ্চিম চাঁন্দিশকরা স্টিল ব্রিজ এলাকার ফজলুল হক পাটোয়ারীর বাড়িতে দুটি বসতঘরের মাটি খুঁড়ে এ ঘটনা ঘটানো হয়। ভুুক্তভোগী ফজলুল হক পাটোয়ারী জানান, চোর এক লাখ ২০ হাজার টাকা মূল্যের তার ব্যবহূত দুটি মোবাইল সেটসহ গুরুত্বপূর্ণ মালামাল নিয়ে যায়। এ ঘটনায় থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।