রাজবাড়ী-কুষ্টিয়া সড়কের কালুখালী উপজেলার দুর্গাপুর এলাকায় রবিবার বিকালে একটি যাত্রীবাহী বাস ও মাহেন্দ্র গাড়ীর মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত হয়েছে। এ ঘটনায় বাস ও মাহেন্দ্র গাড়ীর আরো ২০ জন যাত্রী আহত হয়েছে।
রাজবাড়ীর গান্দিমারা হাইওয়ে থানা পুলিশ জানায়,ঢাকা থেকে ছেড়ে আসা হানিফ পরিবহনের একটি বাস (ঢাকা মেট্রো ব-১৪-২৩৩৬) কুমারখালী যাচ্ছিল । রাজবাড়ীর কালুখালী উপজেলার দুর্গাপুর এলাকায় বাসটি বিপরীত দিক থেকে আসা একটি মাহেন্দ্র গাড়ীর সাথে মুখোমুখি ঘটে। এতে মাহেন্দ্র গাড়ীর চালক ও অজ্ঞাত পরিচয়ের এক কিশোরী এবং এক শিশু ঘটনাস্থলেই মারা যায়।
সংবাদ পেয়ে পাংশা ফায়ারসার্ভিস,পুলিশ,আনসার ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে পাংশা ও রাজবাড়ী হাসপাতালে প্রেরণ করে ।
পাংশা ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার জানান, আহতদের মধ্যে পাঁচ জনের অবস্থা গুরুতর।
