প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থিতার ঘোষণা হিলারির

আপডেট : ১৩ এপ্রিল ২০১৫, ১০:১৩


যুক্তরাষ্ট্রের সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন আগামী বছরের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমক্রেট দলীয় প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন। স্থানীয় সময় রবিবার বিকেলে নিজ ওয়েবসাইটে দেয়া এক ভিডিও, ইমেইল ও ফেইসবুক, ট্যুইটার ও ইউটিউবের মতো সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে দেয়া ঘোষণায় এ কথা জানান তিনি।
হিলারির নির্বাচনী প্রচার শিবিরের চেয়ারম্যান ও উপদেষ্টা জন ডি পোডেস্টার পক্ষ থেকে পাঠানো মেইলটিতে প্রার্থিতার বিষয়টি নিশ্চিত করে বলা হয়, “তিনি (হিলারি) প্রেসিডেন্ট পদের জন্য লড়বেন।”