জামায়াতের ডাকা হরতাল চলাকালে গাজীপুরের শিববাড়িতে একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় বাস থেকে লাফিয়ে নামতে গিয়ে পাঁচ যাত্রী আহত হয়েছেন।
সোমবার সকালে শিববাড়ি বাসস্ট্যান্ড এলাকায় এই ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকাল সাড়ে ৬টার দিকে গাজীপুর আন্তঃজেলা বাস টার্মিনাল থেকে ১০-১৫ জন যাত্রী নিয়ে পলাশ পরিবহনের বাসটি নবীনগরের দিকে যাচ্ছিল।
বাসটি শহরের শিববাড়ি এলাকায় পৌঁছালে হরতালসমর্থকরা ইট-পাটকেল ছুড়ে বাসের কাচ ভাংচুর করে। এক পর্যায়ে তারা পেট্রোল ছিটিয়ে বাসে আগুন ধরিয়ে দেয়।
