ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের সময় বেনাপোলের সাদীপুর সীমান্ত থেকে রবিবার গভীর রাতে শিশুসহ ৫৬ নারী-পুরুষকে আটক করেছে (বিজিবি) বর্ডার গার্ড বাংলাদেশ।
বেনাপোল চেকপোস্ট আইসিপি ক্যাম্পের বিজিবি সুবেদার জানান, রবিবার রাত সাড়ে ১১টার দিকে ভারত থেকে অবৈধ পথে বাংলাদেশে প্রবেশের সময় ওই ৫৬ নারী-পুরুষকে আটক করা হয়েছে। আটককৃতদের মধ্যে রয়েছে ২৮ পুরুষ, ১৬ নারী, নয় শিশু ও তিন হিজড়া। তাদের বাড়ী ফরিদপুর, গোপালগন্জ, মাদারীপুর, শিবচর, বরিশালসহ দেশের বিভিন্ন জেলা শহরে। রাতেই তাদের বেনাপোল পোর্ট থানায় সোপার্দ করা হয়েছে। এ ব্যাপারে মামলা হয়েছে।
সোমবার তাদের যশোর আদালতে পাঠানো হয়েছে।
