খুবিতে প্রামাণ্যচিত্র ভাবনগরের প্রদর্শনী

আপডেট : ০১ মার্চ ২০১৯, ২২:০৭

বৃহস্পতিবার বিকালে খুলনা বিশ্ববিদ্যালয়ে (খুবি) প্রামাণ্যচিত্র ‘ভাবনগর’ প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক লিয়াকত আলি মিলনায়তনে খুলনা বিশ্ববিদ্যালয় মুভি ক্লাব মঞ্জুরুল হক পরিচালিত এ প্রামাণ্যচিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়।

কুষ্টিয়ার ছেউড়িয়ায় ফকির লালন সাঁইয়ের ধামের সাধুসঙ্গদের নিয়ে দীর্ঘ এক যুগেরও বেশি সময় ধরে অংশগ্রহণমূলক পর্যবেক্ষণ পদ্ধতিতে নির্মিত হয়েছে প্রামাণ্যচিত্র ‘ভাবনগর’। নির্মাতা মঞ্জুরুল হক দীর্ঘ ১৩ বছর গভীর পর্যবেক্ষণের মধ্য দিয়ে তুলে এনেছেন সাধুসঙ্গের এ প্রামাণ্য রূপ।

প্রামাণ্যচিত্র ‘ভাবনগর’ প্রদর্শনীর আগে চলচ্চিত্রটির কলাকুশলীদের সঙ্গে খুবি শিক্ষার্থীদের মতবিনিময় অনুষ্ঠিত হয়।