ম্যান সিটিকে হারাল ম্যান ইউ

আপডেট : ১৩ এপ্রিল ২০১৫, ১৪:৫৬
 
ইংলিশ প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার সিটির বিপক্ষে দারুণ জয় পেয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। রবিবার ওল্ড ট্র্যাফোর্ডে ৪-২ ব্যবধানের জায় পায় লুইস ফন গালের দল।
ম্যাচের পঞ্চম মিনিটে ম্যানচেস্টার সিটির একটি গোলেল সুযোগ নষ্ট হয়। হেসুস নাভাসের কোনাকুনি শট দাভিদ দি হেয়ার গায়ে লেগে প্রতিহত হয়। অবশ্য অষ্টম মিনিটে দাভিদ সিলভার পাস থেকে গোলে করেন সের্হিও আগুয়েরো।
 
অবশ্য গোল শোধ করতে খুব বেশিক্ষণ লাগেনি ইউনাইডের। চতুর্দশ মিনিটেই সিটি গোলরক্ষক জো হার্টকে পরাস্ত করে জালে বল ঢোকান অ্যাশলে ইয়ং।
 
২৭তম মিনিটে ইউনাইটেডকে এগিয়ে দেন মারওয়ান ফেলাইনি। ইংল্যান্ডের মিডফিল্ডারের ইয়ংয়ের ক্রসে মাথা ছুঁয়ে গোল করেন ফেলাইনি।
 
বিরতি থেকে ফিরে ম্যাচের ৬৭তম মিনিটে হুয়ান মাতার গোলে ব্যবধান বাড়ায় ম্যানইউ। ওয়েইন রুনির সহায়তায় গোলটি করেন মাতা। ম্যাচের ৭৩ মিনিটে দলের চতুর্থ গোলটি করেন ক্রিস স্মলিং।
 
ম্যাচের ৮৯তম মিনিটের মাথায় ব্যবধান কমানো গোল করেন আগুয়েরো।
 
৩২ ম্যাচে ৬৫ পয়েন্ট নিয়ে লিগে তৃতীয় স্থানে রয়েছে ইউনাইটেড। এই হারে সমান ম্যাচে ৬১ পয়েন্ট নিয়ে চতুর্থ অবস্থানে রয়েছে মানচেস্টার সিটি।