বাগেরহাট পল্লী বিদ্যুত্ সমিতির বার্ষিক সাধারণ সভা ও গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত হয়। শুক্রবার সকালে পল্লী বিদ্যুত্ সমিতি প্রাঙ্গণে এই অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন ঢাকা বিআরইবির উপ-পরিচালক (মনিটরিং ও ব্যবস্থাপনা) মো. নজরুল ইসলাম, বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার মো. শাহাদাত্ হোসেন, সমিতির বোর্ড সভাপতি মো. মনিরুজ্জামান ভুঁইয়া প্রমুখ।
এর আগে বার্ষিক সাধারণ সভা উপলক্ষে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। বাগেরহাট পল্লী বিদ্যুত্ সমিতির গ্রাহকদের মধ্য থেকে বিভিন্ন ক্যাটাগরিতে দেড় শতাধিক গ্রাহককে পুরস্কৃত করা হয়।
পরে সমিতির নতুন পরিচালনা বোর্ড নির্বাচন করা হয়। এতে বোর্ড সভাপতি নির্বাচিত হন মো. আলমগীর হোসেন, সহ-সভাপতি এমডি জিয়াউল ইসলাম, সচিব প্রদীপ গোলদার এবং কোষাধ্যক্ষ আশীষ কুমার পাল ।
