‘সন্ত্রাসী পাখি’র ৯০ ভাগ জীবাশ্ম আবিষ্কার

আপডেট : ১৩ এপ্রিল ২০১৫, ১৬:০৪
আর্জেন্টিনার সমুদ্র তীরে ৯০ ভাগ সম্পূর্ণ একটি ‘সন্ত্রাসী পাখি’র জীবাশ্ম পাওয়া গেছে। লুণ্ঠণকারী বড় চঁচুবিশিষ্ট শিকারি পাখিটি অল্প-কম্পাঙ্কের ভাল শ্রবনশক্তি সম্পন্ন এবং গম্ভীর আওয়াজ করতো। খবর বিবিসি’র।
 
আর্জেন্টিনার জীবাশ্মবিদরা ‘শিকারি পাখি’র জীবাশ্মটি দেশটির লা ইস্ত্যাফেত্যা উপকূলের স্লিফস থেকে আবিষ্কার করেছেন।
 
ভয়প্রদর্শনকারী প্রাণীগুলোর মধ্যে এ যাবৎ আবিষ্কার হওয়া এই পাখির কঙ্গালটি প্রায় সম্পূর্ণ। এবং জীবাশ্মটি একটি নতুন জাতের প্রতিনিধিত্ব করছে।
 
এর মধ্যে পাখিটির মধ্যকর্ণের আকার পুনর্গঠন করতে বিজ্ঞানীরা সফল হয়েছেন।
 
এই সমর্থন প্রাণীদের শ্রবণের ব্যাপারে ঈঙ্গিত দেয়। যেগুলো সম্ভবত আধুনিক পাখির চেয় কম শ্রবণশক্তি সম্পন্ন। এবং এরা যোগাযোগের জন্য নিচু স্বরের ব্যবহার করতো।
 
প্রাপ্ত প্রতিবেদন জার্নাল অব ভারটারব্রেট প্যালেনটোলোজি-তে প্রকাশিত হয়েছে। IMG0