চলে গেলেন নোবেলজয়ী গুন্টার গ্রাস

আপডেট : ১৩ এপ্রিল ২০১৫, ১৭:০৭
 
নোবেল পুরস্কার বিজয়ী জার্মান সাহিত্যিক গুন্টার গ্রাস আর নেই। সোমবার লুইবেক শহরের একটি ক্লিনিকে তিনি মারা যান বলে জানিয়েছেন তার প্রকাশক। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৭ বছর।
 
গুন্টার গ্রাস একাধারে ছিলেন সাহিত্যিক চিত্রকর, ভাস্কর এবং নাট্যকার। তিনি বর্তমান পোল্যান্ডের জিডানস্কে (পূর্বে দানজিগ) শহরে জন্মগ্রহণ করেন। ১৯৪৫ সালে তিনি বসতিহীন একজন উদ্বাস্তু হিসেবে পশ্চিম জার্মানিতে চলে আসেন কিন্তু তার কল্পনায় তিনি সবসময় দানজিগে তার শৈশবে ফিরে যেতেন।
 
গুন্টার তার প্রথম উপন্যাস টিন দ্রুম (১৯৫৯) এর জন্য বিখ্যাত যা ইউরোপীয় জাদু বাস্তবতার একটি অন্যতম শ্রেষ্ঠ লেখনী।
 
তিনি ১৯৯৯ সালে সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন।