রংপুরের কাউনিয়া উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের উপজেলা সভাপতি মো. আনোয়ারুল ইসলাম (মায়া) বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
জেলা রিটার্নিং কর্মকর্তা এডিসি (সার্বিক) সৈয়দ এনামুল কবির জানান, চেয়ারম্যান পদে দুইজন প্রার্থীর মধ্যে একজন প্রার্থীর (এ্যাড: মো: শাহিন সরকারের) মনোনয়ন বাতিল হয়। আর মনোনয়ন বাতিল হওয়া প্রার্থী আপিল না করায়, চেয়ারম্যান পদে আর কোনো প্রার্থী না থাকায় বর্তমানে আনোয়ারুল ইসলাম (মায়া) একমাত্র প্রার্থী। একারণে আনোয়ারুল ইসলাম বিনা প্রতিদ্বন্দ্বিতায় উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। এ ব্যাপারে খুব শিগগির সরকারি বিজ্ঞপ্তি জারি করা হবে। অপরদিকে গঙ্গাচড়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী রহুল আমিন বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
