ফিলিস্তিন নিয়ে এরদোগানের সঙ্গে বৈঠক কুশনারের

আপডেট : ০১ মার্চ ২০১৯, ২২:১১

ইসরাইল-ফিলিস্তিন শান্তি প্রক্রিয়া নিয়ে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের সঙ্গে গত বুধবার বৈঠক করেছেন  প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপদেষ্টা কুশনার। এ সময় তারা যুক্তরাষ্ট্র-তুরস্কের সহযোগিতা এবং অর্থনৈতিক উন্নয়ন নিয়ে আলোচনা করেন। ট্রাম্প প্রশাসনের ইসরাইল-ফিলিস্তিন বিষয়ক উপদেষ্টা কুশনার বলেছেন, ফিলিস্তিন শান্তি পরিকল্পনায় সীমান্তে প্রাচীর নির্মাণসহ সর্বশেষ মতভেদগুলোর ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হবে। এরদোগানের সাথে বৈঠকের সময় কুশনারের সাথে ছিলেন আন্তর্জাতিক সমঝোতা বিষয়ক বিশেষ প্রতিনিধি জেশন গ্রিনবাট এবং ইরান বিষয়ক বিশেষ দূত ব্রায়ান হুক। যুক্তরাষ্ট্র-তুরস্ক সহযোগিতা বৃদ্ধি নিয়েও তারা আলোচনা করেন। বিনিয়োগের মাধ্যমে পুরো অঞ্চলের অর্থনৈতিক উন্নয়নের ব্যাপারেও আলোচনা করেন কুশনার ও এরদোগান।