পহেলা বৈশাখ উপলক্ষে মেহেরপুরে মঙ্গল শোভাযাত্রা

আপডেট : ১৪ এপ্রিল ২০১৫, ১১:১২


নানা আয়োজনের মধ্য দিয়ে মেহেরপুরে বাংলা নববর্ষকে বরণ করা হচ্ছে। পহেলা বৈশাখ উপলক্ষে মেহেরপুরে মঙ্গল শোভযাত্রা করেছে জেলা প্রশাসন।  মঙ্গলবার সকাল সাড়ে ৭ টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ফরহাদ হোসেনের নেতৃত্বে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ সামসুজ্জোহা পার্কে গিয়ে শেষ হয়। জেলা প্রশাসক মাহমুদ হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাজেদুর রহমান খান সহ সরকারি কর্মকর্তা-কর্মচারী, রাজনিতীবিধ, শিক্ষা প্রতিষ্ঠান, সহ জেলার বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন শোভাযাত্রায় অংশ নেয়। পরে বৈশাখকে বরণ করে শহীদ সামসূজ্জোপার্কে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।