বর্ষ বরণে ভাঙ্গায় শিক্ষক-শিক্ষার্থীদের বনার্ঢ্য র‌্যালি

আপডেট : ১৪ এপ্রিল ২০১৫, ১২:২৩
বাংলা নববর্ষ ১৪২২ সালকে বরণ করতে মঙ্গলবার সকালে ভাঙ্গা মহিলা ডিগ্রি কলেজের শিক্ষক-শিক্ষার্থীদের উদ্যোগে একটি বনার্ঢ্য র‌্যালি শহর প্রদক্ষিন করে। এ সময় শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, সাংবাদিক ও নানা শ্রেণীর পেশার লোকজন নানা রংয়ের ব্যানার, ফেস্টুন, প্লাকার্ড ও বেলুন হাতে বর্ণিল সাজে সজ্জিত হয়ে শ্লোগান দেয়।
 
র‌্যালিতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ভাঙ্গা মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ এ এইচ এম রেজাউল করিম।
 
এছাড়াও উপস্থিত ছিলেন প্রফেসর অজয় দাস, প্রফেসর দিলীপ দাস, প্রফেসর মাহবুবুর রহমান, প্রফেসর চিত্ত রঞ্জন বিশ্বাস, প্রফেসর কৃষ্ণ চন্দ্র বর্মন, শিক্ষানুরাগী জাকির মুন্সি, বিভিন্ন দৈনিক পত্রিকার সংবাদ কর্মী প্রমুখ।