চরভদ্রাসনে নববর্ষ উদযাপন

আপডেট : ১৪ এপ্রিল ২০১৫, ১২:৩০
ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় বাংলা নববর্ষ ১৪২২ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে পহেলা বৈশাখ মঙ্গলবার সকাল আটটায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার মো. নাসির উদ্দিন এর উদ্যোগে স্কুল কলেজ ও নানান শ্রেণীর পেশার মানুষের অংশগ্রহণে এক বর্নাঢ্য মঙ্গল শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি বাজারের প্রধান সড়কগুলো প্রদক্ষিন শেষ করে।
 
সকাল নয়টায় উপজেলা চত্বরে বাঙ্গালির ঐতিহ্য পান্তা ইলিশ খাওয়ার আনন্দে মেতে উঠে উপজেলার সকল শ্রেণীর পেশার মানুষ। সকাল ১০টায় উপজেলা নির্বাহী অফিসার মো. নাসির উদ্দিনের সভাপতিত্বে এক আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান এজিএম বাদল আমীন।
 
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কৃষি অফিসার কে.এম মহীউদ্দিন,সমাজসেবা অফিসার মো. সাইদুর রহমান, যুব উন্নয়ন কর্মকর্তা কেএম আনোয়ারুল করীম, প্রকল্প কর্মকর্তা মানোষ বোস, আওয়ামী লীগ নেতা মো. আনোয়ার আলী মোল্যা,শাহজাহান মোল্যা প্রমুখ।