গোপালগঞ্জের কাশিয়ানী থেকে ৪০ হাজার মার্কিন ডলারসহ পুলিশ মাসুদ শেখ (২৫) নামে এক যুবককে গ্রেফতার করেছে। সোমবার রাতে কাশিয়ানী উপজেলার কালনা ফেরিঘাট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মাসুদ রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার কদমদী গ্রামের বাসিন্দা।
কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম জানান, গোপান সংবাদের ভিত্তিতে পুলিশ কালনা ফেরিঘাট এলাকায় ওই যুবককে চ্যালেঞ্জ করে। পরে দেহ তল্লাশি করে তার কাছ থেকে ৪০ হাজার মার্কিন ডলার উদ্ধার করে পুলিশ। এসব ডলার তিনি শরীরের বিভিন্ন স্থানে লুকিয়ে রেখে বহন করছিলেন।
ওই যুবক যশোর থেকে ঢাকা যাচ্ছিলেন। এ ব্যাপারে কাশিয়ানী থানায় মামলা হয়েছে।
