মুজিবনগরে সড়ক দুর্ঘটনায় আহত ৩৪

আপডেট : ১৪ এপ্রিল ২০১৫, ১৫:৪২
মেহেরপুরের গাংনী উপজেলার গাড়াডোব ও আলমপুরের মাঝখানে স্যালোইঞ্জিন চালিত বুলেট খাদে পড়ে অন্তত ৩৪ জন আহত হয়েছেন। মঙ্গলবার বেলা সাড়ে ১১ টার দিকে এ ঘটনা ঘটে। আহতদের সকলের বাড়িই কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার ছাতারপাড়া গ্রামে। আহতরা হলেন, গ্রামের আনারুল ইসলামের ছেলে রনি (২১), সবাজেল হকের ছেলে মোহন আলী (২৮), আনারুল মোল্লার ছেলে রাকিব হোসেন (২৪), মজিবুর রহমানের ছেলে মোহন আলী (১৮),  কেরামত আলীর ছেলে শাকিল হোসেন (১৫), দাউদ হোসেনের ছেলে রাকিবুল ইসলাম (২২), আসাদুল ইসলামের ছেলে হৃদয় হোসেন (১৩), নজরুল ইসলামের ছেলে শাহীনুজ্জামান (২০), আলম হোসেনের ছেলে হাসিবুল ইসলাম (২৪), জাহাঙ্গীর হোসেনের ছেলে আকাশ (১২), সাবেদ আলীর ছেলে রাফিকুল ইসলাম (২৫), আনার মোল্লার ছেলে বিনারুল ইসলাম (২০), সাইফুল ইসলামের ছেলে সাগর হোসেন (১৮), সাইদুল ইসলামের ছেলে সোহাগ হোসেন (১৬), নাইম হোসেন (১৩), রাজিব হোসেন (১৬), লিটন জামান (১৫), পলাশ (১৪), রিমন হোসেন (১২), সুজন আলী (১৬), রাসেল (১৫), তানজিলুর হমান (১৯)। 
 
গাংনী উপজেলা স্বাস্থ্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. এমকে রেজা জানান, আহতদের মধ্যে মহন আলী, রাকিবুল ইসলাম ও অপর মোহন আলীসহ ১১ জনের  অবস্থা আশংকাজনক। তিনি জানান, মোহন আলীর একটি চোখ বেরিয়ে পড়েছে। এছাড়া ইঞ্জিনের গরম পানিতে তার শরীরের অধিকাংশই ঝলছে গেছে। আহতদের মধ্যে উন্নত চিকিৎসার জন্য ২২ জনকে কুষ্টিয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। বাকীদের গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হচ্ছে।
 
আহত তানজিরুল ইসলাম ও আকাশ আলী জানান, ছাতারপাড়া থেকে স্যালোইঞ্জিন চালিত বুলেট গাড়ি চড়ে মুজিবনগর কমপ্লেক্সে যাচ্ছিলাম। গাংনী উপজেলার সীমান্ত ও মেহেরপুর সদরের মধ্যে ঢুকতেই আমাদের গাড়ির সামনের চাকা খুলে চলন্ত গাড়িটি উল্টে খাদে পড়ে যায়। এ সময় আহতদের স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নেন।
 
জাতীয় সংসদের সংরক্ষিত নারী সদস্যা সেলিনা আক্তার বানু, গাংনী  উপজেলা নির্বাহী অফিসার আবুল আমিন, মেহেরপুর সিভিল সার্জন ডা. আজিজুর রহমান সিদ্দীক, গাংনী উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, সাবেক উপজেলা চেয়ারম্যান একেএম শফিকুল আলম, জেলা যুবলীগের সহ সভাপতি সুবক্তাগীন মাহমুদ পলাশ আহতদের দেখতে হাসপাতালে ছুটে যান।