শিবগঞ্জে ৩ হাজার বোতল ফেনসিডিল উদ্ধার

আপডেট : ১৫ এপ্রিল ২০১৫, ১০:২৬


চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে সীমান্ত এলাকা থেকে ৩ হাজার ১শ ৭০বোতল আমদানি নিষিদ্ধ ফেনসিডিল আটক করেছে বিজিবি।
মনাকষা বিওপির কমান্ডার সুবেদার মোহাঃ শামসুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাত ১টার দিকে বিজিবির একটি টহল টিম উপজেলার পাকা ইউনিয়নের লক্ষীপুর চর এলাকার লক্ষীপুর মাঠ থেকে পরিত্যক্ত অবস্থায় কয়েকটি বস্তার ভিতর থেকে ৩ হাজার ১ শ ৭০ বোতল  ফেনসিডিল উদ্ধার করে। যার আনুমানিক মূল্য ১২ লক্ষ ৬৮ হাজার টাকা।
তিনি আরো জানান, এটি সংঘবন্ধ চোরাকারবারীদের কাজ।