মতলবে মেঘনা নদীতে কোস্টর্গাডের বিশেষ অভিযানে বুধবার ৬০ হাজার মিটার কারেন্ট জালসহ দুটি নৌকা এবং ১৫০ কেজি জাটকা আটক করা হয়।
আটককৃত কারেন্টজাল এখলাসপুর ঘাটে আগুনে পুড়িয়ে ফেলা হয় এবং আকটকৃত জাটকা গরিবদের মাঝে বিতরণ করা হয়।
অভিযানটি পরিচালনা করেন কোস্টগার্ড কমান্ডার কন্টিমেন্ট মো.লুত্ফর রহমানসহ সঙ্গীয় ফোস ও উপজেলা মত্স্য অফিসের ফিল্ড অফিসার মনিরুজ্জামান স্বপন।
