কর্ণফুলীতে অনুষ্ঠিত হলো নৌকা বাইচ

আপডেট : ১৫ এপ্রিল ২০১৫, ১৯:৫৩
 
 
নববর্ষ উদযাপন উপলক্ষ্যে চট্টগ্রামের পটিয়া উপজেলার কর্ণফুলী নদীতে অনুষ্ঠিত হয়েছে নৌকা বাইচ প্রতিযোগিতা। বুধবার বিকেলে কর্ণফুলী শাহ আমানত সেতুর দক্ষিণ পাড়ের শিকলবাহা এলাকায় কর্ণফুলী সোসাইটির উদ্যোগে এ আয়োজন করা হয়।
 
ঐতিহ্যবাহী এই নৌকা বাইচ উপভোগ করতে নদীর দক্ষিণ পাড়ে অর্ধলক্ষাধিক দর্শকের সমাগম হয়। এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা প্রশাসক মো. মেজবাহ উদ্দিন। প্রতিযোগিতা উদ্বোধন করেন চট্টগ্রাম চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রাস্ট্রিজ’র সহ-সভাপতি ও কর্ণফুলী থানা আওয়ামী লীগের সভাপতি সৈয়দ জামাল আহমদ।
 

প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করে মোটর সাইকেল বিজয়ী হয় ‘আহসানিয়া পাড়া সমাজ কল্যাণ পরিষদ’। ২য় স্থান লাভ করে ‘মায়ের দোয়া’ এক ভরি ওজনের স্বর্ণের হার পেয়েছে। যুগ্মভাবে ৩য় স্থান অধিকার করেছে ‘হযরত শাহ ছমিউদ্দিন’ ও ‘হযরত মালেক শাহ’। প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন বিজয়ীদের মধ্যে পুরস্কার তুলে দেন।