বিশ্বে প্রভাবশালীদের তালিকার শীর্ষে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। টাইম ম্যাগাজিনের পাঠক জরিপের ভিত্তিতে করা জরিপে এ তথ্য জানা গেছে। তালিকায় স্থান পেয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও আম আদমি পার্টির নেতা অরবিন্দ কেজরিওয়াল। আজ বৃহস্পতিবার একশ’ ব্যক্তির তালিকা প্রকাশ করবে ম্যাগাজিনটি। খবর ওয়াশিংটন পোস্ট ও ইন্ডিয়ান এক্সপ্রেসের।
রুশ প্রেসিডেন্ট পুতিনের পেছনে পড়েছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা, খ্রিস্টানদের সর্বোচ্চ ধর্মীয় নেতা পোপ ফ্রান্সিস এবং শান্তিতে নোবেল বিজয়ী তিব্বতের আধ্যাত্মিক নেতা দালাইলামা। তালিকায় ৬ দশমিক ৯ শতাংশ ভোট পেয়ে দ্বিতীয় অবস্থানে আছেন দক্ষিণ কোরিয়ার পপ তারকা লি চেই রিন। তিনি সিএল নামে পরিচিত। ৬ দশমিক ৯৫ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে পুতিন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পেয়েছেন শূন্য দশমিক ৬ এবং কেজরিওয়াল পেয়েছেন শূন্য দশমিক ৫। এরপর শীর্ষ পাঁচে আছেন যথাক্রমে পপ তারকা লেডি গাগা (২ দশমিক ৬ শতাংশ), রিহান্না (১ দশমিক ৯ শতাংশ) এবং টেইলর সুইফট (১ দশমিক ৮ শতাংশ) ভোট। এছাড়া ছয় নম্বরে এমা ওয়াটসন, সাত নম্বরে দালাইলামা, আট নম্বরে মালালা ইউসুফজাই, নয় নম্বরে বিয়োন্স এবং দশ নম্বরে আছেন পোপ ফ্রান্সিস। এগার নম্বরে আছেন প্রেসিডেন্ট ওবামা (১ দশমিক ৪ শতাংশ) এবং বারো নম্বরে মিশেল ওবামা (১ দশমিক ২ শতাংশ ভোট।
