বরিশালে সড়ক দুর্ঘটনায় নিহত ৬

আপডেট : ১৬ এপ্রিল ২০১৫, ১১:৫৬



বরিশালের কাশীপুরে ট্রাক ও মাহেন্দ্র টেম্পোর মুখোমুখি সংঘর্ষে দুই নারীসহ ছয়জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো সাতজন। বৃহস্পতিবার সকাল সোয়া ৯টার দিকে কাশিপুরের বাঁশতলা নামকস্থানে ঢাকা-বরিশাল মহাসড়কের বাঁশতলাতে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- মাহিন্দ্রা টেম্পো চালক বাবুগঞ্জ উপজেলার রহমতপুরের স্বপন দাস, যাত্রী আলতাফ হোসেন, সোহরাব হোসেন, মামুন-অর রশিদ ও অজ্ঞাতনামা দু’নারী।
বিমানবন্দর থানার ওসি মোঃ মতিয়ার রহমান জানান, বৃহস্পতিবার সকাল নয়টার দিকে বরিশাল থেকে তরমুজ বোঝাই একটি ট্রাকের (সাতক্ষীরা-ট-১১-০১২৫) সাথে বাবুগঞ্জ উপজেলার রহমতপুর থেকে যাত্রী নিয়ে আসা একটি মাহিন্দ্রা টেম্পোর মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মাহিন্দ্রা টেম্পোর চালকসহছিয়যাত্রী নিহত হন। আহত অপর সাত যাত্রীকে উদ্ধার করে বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ফায়ার সার্ভিসের কর্মীরা পুলিশের রেকার দিয়ে আড়াই ঘণ্টা চেষ্টা চালিয়ে বেলা সাড়ে ১১টার দিকে মহাসড়ক থেকে ট্রাকটি সরিয়ে নিয়েছে।