বঙ্গোপসাগরে ২৮ জেলেকে অপহরণ

আপডেট : ১৬ এপ্রিল ২০১৫, ১৬:২৪
 
বঙ্গোপসাগরে সোনাদিয়া চ্যানেলে একটি মাছ ধরার ট্রলারসহ ২৮ জেলেকে অপহরণ করেছে জলদস্যুরা। বৃহস্পতিবার ভোরে চ্যানেলের দক্ষিণ পাশ থেকে তাদের অপহরণ করা হয়।
 
স্থানীয় সূত্রে জানা গেছে, সাগরের সোনাদিয়া চ্যানেলের অদূরে গত রাতে সোনাদিয়া ও কালারমারছড়ার দুইটি জলদস্যু গ্রুপ ফিশিং ট্রলার অপহরণ করার জন্য ওৎ পেতে ছিল। ভোরে চট্টগ্রামের জয়নাল কোম্পানির মালিকানাধীন এফবি আল্লাহর দান ফিশিং ট্রলারটিকে ২৮ জন জেলেকে অপহরণ করে সোনাদিয়ার দক্ষিণে নিয়ে যায় জলদস্যুরা। এদের মধ্যে সোনাদিয়ার সরওয়া উদ্দিন প্রকাশ বতল্ল্যা বাহিনীর বেশ কয়েকজনসহ কালারমারছড়ার পেশাদার একটি জলদস্যু গ্রুপ রয়েছে।
 
একটি সূত্র জানিয়েছে, অপহরণের শিকার জেলেদেরকে ট্রলারের মাছ রাখার স্থানে জেলেদের আটক করে রাখা হয়েছে।
 
কক্সবাজার কোস্টগার্ড ও মহেশখালী থানার এস আই আবু জাফর পৃথক ভাবে অভিযান চালাচ্ছে বলে জানান। তবে এখন পর্যন্ত কোন হদিস পাওয়া যায়নি।