কক্সবাজারের টেকনাফে ৯৪ হাজার পিস ইয়াবা বড়ি উদ্ধার করেছে কোস্টগার্ড। তবে কাউকে আটক করা যায় নি।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে টেকনাফের বরইতলী এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে এসব ইয়াবা উদ্ধার করা হয়।
কোস্টগার্ড টেকনাফ স্টেশনের কমান্ডার লে. রেদুয়ান হোসেন জানান, ইয়াবা পাচারের গোপন সংবাদে ওই এলাকায় অভিযানে গেলে ব্যবসায়ীরা পালিয়ে যায়। উদ্ধার ইয়াবা বড়ির আনুমানিক মূল্য ৪ কোটি ৭০ লাখ টাকা। এসময় কাউকে আটক করা সম্ভব হয় নি।
