গাজীপুর সিটি কর্পোরেশনের ২২ নং ওয়ার্ড কাউন্সিলর ও যুবদল নেতা সবদের হাসানকে (৪০) গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার দুপুরে গাজীপুর সিটি কর্পোরেশনের সালনা ৪নং জোনের কার্যালয়ের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।
জয়দেবপুর থানার এসআই আজিজুল হক জানান, কাউন্সিলর সবদের হাসান পূবাইলে গাড়ি ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনায় দায়েরকৃত একটি মামলার এজাহারভূক্ত আসামি। গোপন সংবাদের ভিত্তিতে দুপুর ১টার দিকে সালনা বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
কাউলতিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও গাজীপুর সিটি কর্পোরেশনের ১৯ নং ওয়ার্ড কাউন্সিলর তানভীর আহমেদ জানান, গ্রেফতারকৃত কাউন্সিলর সবদের হাসান গাজীপুর সদর থানা যুবদলের সদস্য এবং ২২ নং ওয়ার্ড যুবদলের সভাপতি। তিনি অবিলম্বে সবদের হাসানের নিঃশর্ত মুক্তি দাবি করেন।
