জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষে মাস্টার্স (নিয়মিত) প্রোগ্রামের ভর্তি কার্যক্রমে যে সকল শিক্ষার্থী ইতিপূর্বে অনলাইনে প্রাথমিক আবেদন করতে পারেনি, সে সকল শিক্ষার্থী আগামী ৪ মার্চ বিকাল ৪টা থেকে ১৩ মার্চ রাত ১২টা পর্যন্ত অনলাইনে শেষবারের মতো দ্বিতীয় পর্যায়ে প্রাথমিক আবেদন করতে পারবেন।
উল্লেখ্য, দ্বিতীয় পর্যায়ে আবেদনকারীদের নতুন করে কোন মেধা তালিকা দেওয়া হবে না, মেধা তালিকায় স্থান পেতে অবশ্যই পরবর্তীতে রিলিজ স্লিপে আবেদন করতে হবে। ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েব সাইট (www.nu.ac.bd/admissions) থেকে জানা যাবে। বুধবার দুপুরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ তথ্য ও পরামর্শ দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক মোঃ ফয়জুল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
