স্কুল ছাত্রীকে পালাক্রমে ধর্ষণ অভিযুক্ত একজন গ্রেফতার

আপডেট : ০১ মার্চ ২০১৯, ২২:২০

মঠবাড়িয়ায় এক স্কুল ছাত্রীকে(১৬) পালাক্রমে ধর্ষণের অভিযোগে পুলিশ ইসমাইল জোমাদ্দার(২০) নামে এক বখাটেকে গ্রেফতার করেছে। এ ব্যাপারে শুক্রবার ওই স্কুল ছাত্রীর মা বাদী হয়ে থানায় চার বখাটের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। থানা সূত্রে জানা গেছে, গত ৩০ নভেম্বর ওই স্কুল ছাত্রী প্রাইভেট পড়তে যাচ্ছিল। এ সময় মিরুখালী বাজারের ইউনিয়ন পরিষদ কার্যালয়ের কাছে আসামাত্র পূর্ব পরিচয়ের সূত্র ধরে বখাটে সাইফুল পথরোধ করে সহযোগি নাজমুলের বাসায় নিয়ে যায়। এরপর পালাক্রমে ধর্ষণ করে। কিছুক্ষণ পর সেখানে অপর দুই সহযোগি নাপিতখালী গ্রামের খোকন মিয়ার ছেলে শাওন মিয়া ও এমাদুল জোমাদ্দারের ছেলে ইসমাইল জোমাদ্দার যোগ দেয়। ওই দুজনও ধর্ষণ করে। মেয়েটি অসুস্থ অবস্থায় সেখান থেকে বের হয়ে বাজারের একটি ফার্মেসীতে গিয়ে মোবাইল ফোনে তার মাকে খবর দেয়। পরে তার মা এসে তাকে বাড়িতে নিয়ে যায়। লোকলজ্জার ভয়ে তার পরিবার ঘটনা চাপা রাখে।