বিভিন্ন সময় পাচার হওয়া শিশুসহ পাঁচ বাংলাদেশি নারী-পুরুষকে ট্রাভেল পারমিটের মাধ্যমে দেশে ফেরত দিল ভারত।
বৃহস্পতিবার বিকালে ভারতের পেট্রাপোল পুলিশ ইমিগ্রেশন ট্রাভেল পারমিটের মাধ্যমে বেনাপোল চেকপোস্ট পুলিশ ইমিগ্রেশনের কাছে তাদের হস্তান্তর করেন।
চেকপোস্ট পুলিশ ইমিগ্রেশন তাদের বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করেন। ফেরত আসা এক শিশুসহ ৫ নারী-পুরুষকে তাদের পরিবারের কাছে পৌঁছে দেওয়ার জন্য যশোর মহিলা আইনজীবি সমিতিকে ৩ জন এবং যশোর মানবাধিকার সংস্থার হাতে ২ জনকে হস্তান্তর করা হয়েছে।
ফেরত আসারা হলো- যশোরের শার্শা উপজেলার গোড়পাড়া গ্রামের সাধু মল্লিকের মেয়ে হাজারী মল্লিক (৩০) এবং তার শিশু পুত্র আকাশ বিশ্বাস (০৫),পটুয়াখালীর কলাপাড়া থানার নীলগঞ্জ গ্রামের হানিফ হাওলাদারের ছেলে সুজন হাওলাদার (২২), সাতক্ষীরা সদরের শ্রী কলস এলাকার শাহাবুদ্দিনের মেয়ে জুলেখা খাতুন (২৮) ও একই এলাকার কালাম সানার মেয়ে সালমা খাতুন (২৬)।
পুলিশ জানায় অবৈধ পথে সীমান্ত পেরিয়ে তারা ভারতে যান। এরপর বিভিন্ন শহরে বাসা বাড়ীতে কাজ করতেন। বিভিন্ন সময় কলকাতার পুলিশ তাদের আটক করে জেল হাজতে পাঠায়। সেখান থেকে কোলকাতার জাবালা,সুকণ্যা ও সংলাপ নামের এনজিও সংস্থা তাদের উদ্ধার করে নিজেদের হেফাজতে শেল্টার হোমে রাখেন।
পরে, দু’দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যোগোযোগের মাধ্যমে ট্রাভেল পারমিটের মাধ্যমে তাদের দেশে ফেরত আনা হয়।
