জলরঙের বিশেষ প্রদর্শনী

আপডেট : ০১ মার্চ ২০১৯, ২২:২৩

উত্তরার গ্যালারি কায়ায় শুরু হয়েছে সমকালীন শিল্পীদের জলরং চিত্র নিয়ে বিশেষ প্রদর্শনী। গতকাল ‘সোকড অন পেপার’ শীর্ষক এ প্রদর্শনীর উদ্বোধন করেন এইচএসবিসি ব্যাংকের সিইও মো: মাহবুব উর রহমান, অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বনামধন্য ইতিহাসবিদ প্রণব রঞ্জন রায়। স্বাগত বক্তব্য রাখেন গ্যালারি কায়ার পরিচালক শিল্পী গৌতম চক্রবর্তী। প্রদর্শনীতে অংশ নেওয়া শিল্পীরা হলেন- মুর্তজা বশীর, হাশেম খান, রফিকুন নবী, হামিদুজ্জামান খান, চন্দ্র শেখর দে, রতন মজুমদার, জামাল আহমেদ, কাজী রাকিব, রণজিত্ দাস, আহমেদ শামসুদ্দোহা, মাসুদা কাজী, শেখ আফজাল হোসেন, শিশির ভট্টাচার্য, গৌতম চক্রবর্তী, মোহাম্মদ ইকবাল, আলপ্তগীন তুষার, আনিসুজ্জামান, আজমীর হোসেন, কামালুদ্দীন, সোহাগ পারভেজ, শাহানুর মামুন এবং সুমন ওয়াহেদ। প্রদর্শনী চলবে ১২ মার্চ পর্যন্ত।