গাজীপুরে সাফারি পার্কে স্কুলছাত্রের লাশ উদ্ধার

আপডেট : ১৭ এপ্রিল ২০১৫, ১১:৫৯
 
 
গাজীপুরের বাঘের বাজারে বঙ্গবন্ধু সাফারি পার্ক থেকে এক স্কুলছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকালে সাকিব নামে ওই স্কুল ছাত্রের লাশ বনের ভেতর থেকে উদ্ধার করা হয়। সে সিরাজগঞ্জের উল্লাপাড়া থানার সাতভিলা গ্রামের গোলাম মোস্তফার ছেলে। 
 
সাকিবের ফুপা নজরুল ইসলাম জানান, সাকিব উল্লাপাড়ার মোহনপুর উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র। সাকিবসহ তিন বন্ধু গত ১৫ এপ্রিল ওই সাফারি পার্কে বেড়াতে যায়। তারপর থেকে সাকিব নিখোঁজ ছিল। এ ব্যাপারে সাকিবের বাবা সিরাজগঞ্জের উল্লাপাড়া থানায় মামলা দায়ের করলে ওই থানা পুলিশ সাকিবের বন্ধু রবিনকে আটক করে। তার স্বীকারোক্তি অনুযায়ী সকাল সোয়া ৬টার দিকে গাজীপুরের শ্রীপুর থানা পুলিশ বঙ্গবন্ধু সাফারি পার্কের ভেতরের পেছনের অংশের শালবন থেকে সাকিবের লাশ উদ্ধার করে।
 
শ্রীপুর থানার এসআই সরোয়ার্দি জানান, সকাল তাকে রশি দিয়ে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। লাশ ময়না তদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ মর্গে পাঠানো হয়েছে।
 
সিরাজগঞ্জের উল্লাপাড়া থানার এসআই কামরুজ্জামান জানান, সাকিবসহ তিন বন্ধু গত ১৫ এপ্রিল ওই সাফারি পার্কে বেড়াতে যায়। এর পর থেকে সাকিব নিখোঁজ ছিল। পরে সাকিবের লাশ উদ্ধার করা হয় ।