ডোমারে আগুনে ২১ ঘর পুড়ে ছাই

আপডেট : ১৭ এপ্রিল ২০১৫, ১২:১২
 
নীলফামারীর ডোমারে আগুনে ২১টি ঘড় পুড়ে গেছে। বৃহস্পতিবার রাত সাড়ে ১১টায় উপজেলার ভোগডাবুড়ি ইউনিয়নের বিওপি বাজার সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে। এতে প্রায় ২৫ লক্ষাধিক টাকার মালামাল পুড়ে যায় বলে জানা গেছে।
 
ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাত সাড়ে ১১ টায় বিওপি বাজারের পাশে রবুলের রান্না ঘর থেকে আগুনের সূত্রপাত হয়ে চারিদিকে ছড়িয়ে পড়ে। ১৩টি পরিবারের ২১টি ঘর, ছাগল, হাস-মুরগি, ধান, চাল ও আসবাবপত্র পুড়ে যায়। খবর পেয়ে দমকল বাহিনী দুই ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে।