শার্শা উপজেলার মহিষাকুড়া গ্রাম থেকে বুধবার রাতে একটি পিস্তল,একটি ম্যাগজিন ও তিন রাউন্ড গুলিসহ রুহুল কুদ্দুচ (৫০) নামে এক ‘অস্ত্র ব্যবসায়ীকে’ আটক করেছে বিজিবি।
আটক রুহুল কুদ্দুস শার্শা থানার মহিষাকুড়া গ্রামের কাদের বক্সের ছেলে।
২৩ বিজিবি জানায় গোপন সংবাদের ভিত্তিতে মহিষাকুড়া গ্রামে অভিযান চালিয়ে মহিষাকুড়া-জামতলা পাকা রাস্তার উপর থেকে রুহুল কুদ্দুসকে আটক করা হয়। পরে তার শরীর তল্লাশি করে একটি ইউএসএ ৭.৬৫ মডেল এর অটোমেটিক বিদেশি পিস্তল এবং তিনটি গুলিসহ তিনটি ম্যাগাজিন উদ্ধার করা হয়।
২৩ বর্ডার গার্ড (বিজিবি) ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্নেল আ: রহিম ঘটনার সত্যতা স্বীকার করেছেন। এ ব্যাপারে শার্শা থানায় একটি মামলা হয়েছে।
