চুয়াডাঙ্গায় মুজিবনগর দিবস পালিত

আপডেট : ১৭ এপ্রিল ২০১৫, ১৪:৫৯
 
মুজিবনগর দিবস উপলক্ষে চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান পালন করা হয়েছে। শুক্রবার জেলা প্রশাসনিক ভবনের সম্মেলন কক্ষে এই কর্মসূচি পালিত হয়।
 
কর্মসূচিতে চুয়াডাঙ্গা জেলা প্রশাসক দেলোয়ার হোসাইন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। আলোচনা সভায় প্রধান অতিথি ছাড়াও বক্তব্য রাখেন অধ্যাপক সিদ্দিকুর রহমান, অধাপক এস এম ইস্রাফিল, আদশ মহিলা সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক কামরুজ্জামান, চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও ইত্তেফাক জেলা প্রতিনিধি আজাদ মালিতা, জেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার শহীদ খান, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার অহিম উদ্দিন (আলমডাঙ্গা), আ.শু. বাঙ্গালি (চুয়াডাঙ্গা সদর), আছির উদ্দিন (দামুড়হুদা), আব্দুস সাত্তার (জীবননগর) ও জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাংগঠনিক সম্পাদক আতিয়ার রহমান।
 
চুয়াডাঙ্গার অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মিসেস আঞ্জুমান আরার সভাপতিত্বে অনুষ্ঠিত এই গুরুত্বপূর্ণ আলোচনা সভায় বক্তারা একাত্তর সালের মুক্তিযুদ্ধের সূচনালগ্নে দক্ষিণ-পশ্চিম রণাঙ্গন কমান্ড তথা প্রথম অস্থায়ী রাজধানী চুয়াডাঙ্গাবাসীর বীরত্ব ও সাহসিপূর্ণ ঐতিহাসিক ভূমিকার ভূয়শী প্রশংসা করা হয়।
 
অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক দেলোয়ার হোসাইন তার বক্তব্যে মুক্তিযুদ্ধের ঊষালগ্নে প্রথম অস্থায়ী রাজধানীখ্যাত চুয়াডাঙ্গাবাসীর অসাধারণ ও বিপ্লবী ভূমিকার জন্য সম্মান স্বরূপ “চুয়াডাঙ্গাকে প্রথম অস্থায়ী রাজধানী” হিসেবে সরকারি স্বীকৃতির দাবির সাথে একাত্মতা ও স্বীয় মত প্রকাশ করেন।
 
কর্মসূচির দ্বিতীয় পর্বে জেলা শিল্পকলা একাডেমির শিল্পীরা দেশাত্মক গান পরিবেশন করে।