এনায়েতপুরে জামায়াত নেতা আটক

আপডেট : ১৭ এপ্রিল ২০১৫, ১৫:৩৪
সিরাজগঞ্জের এনায়েতপুর থানা জামায়াতের সাবেক সাধারণ সম্পাদক মাও. আব্দুর রাজ্জাককে আটক করেছে পুলিশ। তিনি থানার সোনাতলা দাখিল মাদ্রাসার সুপারিনটেনডেন্ট। 
এনায়েতপুর থানার ওসি মনিরুল ইসলাম জানান, আওয়ামী লীগ অফিস পোড়ানো মামলার অন্যতম পলাতক আসামি মাও. আব্দুর রাজ্জাক বাড়িতে অবস্থান কালে শুক্রবার দুপুরে থানার এসআই মাজেদুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করে।
 
গত ২০১৩ সালের ১২ মার্চে চাঁদে সাইদীকে দেখা গেছে এই ধুয়া তুলে থানা আওয়ামী লীগ কার্যালয় ভাংচুর, অগ্নি সংযোগ করে বিএনপি, জামায়াত-শিবির নেতা-কর্মীরা। পরে তিনিসহ ৩ শতাধীক নেতা-কর্মীদের নামে মামলা হলে আদালত গ্রেফতারি পরোয়ানা জারি করলে মাও. আব্দুর রাজ্জাককে আটক করা হয়।