আইইবি’র ৫৯তম কনভেনশন আজ

আপডেট : ০১ মার্চ ২০১৯, ২২:২৯

রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশের (আইইবি) ৫৯তম কনভেনশন শুরু হচ্ছে আজ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিকাল ৪টায় এই সম্মেলন উদ্বোধন ঘোষণা করবেন। চার দিনব্যাপী এ সম্মেলন চলবে মঙ্গলবার পর্যন্ত। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা হুসেইন মুহম্মদ এরশাদ। গতকাল আইইবি’র সদর দফতরের কাউন্সিলর হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান আইইবি’র সাধারণ সম্পাদক প্রকৌশলী খন্দকার মনজুর মোর্শেদ।

সংবাদ সম্মেলনে জানানো হয়, উদ্বোধনী অনুষ্ঠান ছাড়াও চার দিনব্যাপী কনভেনশনের অনুষ্ঠানসূচির মধ্যে রয়েছে সমাপনী অনুষ্ঠান, জাতীয় সেমিনার উদ্বোধনী ও সমাপনী পর্ব, ফিয়েস্কা সেমিনার, শহীদ প্রকৌশলী পরিবারের সংবর্ধনা, বিদেশি অতিথিদের সংবর্ধনা এবং বর্ণাঢ্য সাংস্কৃতিক পরিবেশনা।