রাজশাহীতে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

আপডেট : ১৭ এপ্রিল ২০১৫, ১৯:১২
নগরীর বিনোদপুরে রাজশাহী-ঢাকা মহাসড়কে বাস চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। 
শুক্রবার বিকেল তিনটার দিকের এই দুর্ঘটনায় নিহতরা হলেন- নগরীর দেবিশিংপাড়ার আরিফুল ইসলাম (২৭) এবং শিরোইলের আনোয়ার হোসেন (৩৫)। আরিফুল ঘটনাস্থলে এবং আনোয়ার রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। ঘটনার পর ঘাতক বাসটি পুলিশ আটক করেছে। 
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল তিনটার দিকে পথের সাথি নামের বাসটি রাজশাহী কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে রংপুরের উদ্দেশে যাচ্ছিল। অন্যদিকে আরিফুল ও আনোয়ার একই মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে বিনোদপুরে মোটর সাইকেলকে সামনে থেকে চাপা দিলে চালক আরিফুল ঘটনাস্থলেই মারা যান।